1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

সিইপিজেডে প্যাসিফিক ক্যাজুয়েলে শ্রমিক বিক্ষোভ

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) শ্রমিকদের বিক্ষোভের পর প্রতিষ্ঠানটির ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, শ্রমিকদের অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি উত্থাপনের কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

প্যাসিফিক জিন্সের এক কর্মকর্তা জানান, মাসখানেক আগে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ সব দাবি মেনে নিয়েছিল। তবে প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা রবিবার সকালে নাস্তাসহ বাড়তি সুবিধা চেয়ে আন্দোলন শুরু করে। বেতন-ভাতা নিয়ে নয়, বরং বাড়তি সুবিধার জন্য তারা বিশৃঙ্খলা করলে দুপুর ২টার দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য ইউনিটেও সম্প্রতি শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকরা জোরপূর্বক পদত্যাগ ও বদলির বাতিল এবং ব্যবস্থাপনার কিছু পদে পরিবর্তনের দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষের আশ্বাসের পরও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews