1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ

রিপোটারের নাম
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক :

চট্টগ্রাম: অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের তিন শতাধিক নারী পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার নিষ্কৃতি চাকমা।

চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগের প্রশংসা করে নিষ্কৃতি চাকমা বলেন, সময়ে রোগ নির্ণয় করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির ঝুঁকি অনেক কমে আসে।

মহিলা পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠানে ডা.সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসকদল উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসক দলের প্রধান ডা.সায়রা বানু শিউলী, ডা.বিন্দু রানী গোপ, ডা.অন্তরা কর, সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো.আজিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার মো.আব্দুল্লাহ আল মামুন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা করা হয়েছে। প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং ও পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, মেয়রের সুপারিশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমও মাসব্যাপী অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3