1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রিপোটারের নাম
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকার শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির পক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুপ্লব মিত্র তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা শাখার উপদেষ্টা মো. ইউসুফ।

রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক ফরিদুল আলম, পারভীন আক্তার, মোজাম্মেল হক, শংকর বিশ্বাস, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কালু শাহ ও নবীর হোসেন।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করলে তাঁদের ওপর হামলা চালানো দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত হামলাকারীদের শাস্তি এবং প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবি করেন তাঁরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3