1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

প্রকাশ্যে মসজিদে ক্ষমা চেয়ে ৫০ বছরের মাদক ব্যবসা ছাড়লেন রাঙ্গুনিয়ার ‘জলইক্যা’

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাগড়াকুল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল হক(৬৫) ওরফে জলইক্যা দীর্ঘ ৫০ বছরের মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদে মুসল্লীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তিনি এই অঙ্গীকার করেন।

এলাকার ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত আজিজুল হক ওরফে জলইক্যা এদিন মসজিদে উপস্থিত সকলের সামনে তার অতীতের সব অবৈধ কার্যক্রমের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হালাল ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন অতিবাহিত করার ওয়াদা করেন। মসজিদের ইমাম এইচ এম তারেক হোসাইন তাকে তওবা পাঠ করান।

এদিকে জানা যায়, গত ১৭ নভেম্বর স্থানীয় এলাকাবাসী আজিজুল হক ওরফে জলইক্যার মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করলে তিনি পালিয়ে যান। এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে ৩দিন পর মাদক ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

এলাকার সমাজসেবক ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার জানান, জলইক্যা যদি এই ওয়াদা ভঙ্গ করে পুনরায় মাদক ব্যবসায় জড়ান, তবে এলাকাবাসী তাকে আর ছাড় দেবে না।

এসময় মসজিদে উপস্থিত ছিলেন ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিউল আহমদ, রাজানগর আর এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউছুপ কামাল তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, ইসলামপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব কুসুম, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, বাবর হোসাইনসহ বিপুল সংখ্যক মুসল্লী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews