1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, “আইনের শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রসেনানী। বিশেষ করে পরিবেশ আইন আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। আমাদের দেশে পরিবেশগত ক্ষয়, নদী দখল, দূষণ, বনভূমি ধ্বংসসহ নানা সংকট মোকাবিলায় দক্ষ ও দায়িত্বশীল আইনজীবীর প্রয়োজন আরও বেশি। তরুণ আইন শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন ভূমিকা রাখতে হবে।বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত আেইন বিভাগের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আইন বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস এম শোয়েভ।আইনশাস্ত্রের চর্চা কেবল আদালতকেন্দ্রিক নয়—এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি নৈতিক দায়িত্ববোধ উল্লেখ করে উপাচার্য বলেন, তোমরা জীবনের যে কাজই বেছে নেবে, সেটিকে মন থেকে ভালোবাসো। কারণ ভালোবাসা ছাড়া কোনো পেশাতেই দীর্ঘমেয়াদী সাফল্য আসে না। দায়িত্বের প্রতি মায়া, সততা, নৈতিকতা ও নিষ্ঠা থাকলে সাফল্য নিজেই তোমাদের পথ দেখাবে। আদালতে দাঁড়িয়ে সঠিক যুক্তি তুলে ধরার চেয়েও বড় বিষয় হলো—মানুষ, সমাজ ও রাষ্ট্র যেন তোমাদের ওপর আস্থা রাখতে পারে।মনে রাখবে, সত্য, অধ্যবসায় ও মানবিকতার সমন্বয়ই একজন আইনজীবীর প্রকৃত শক্তি। আর এই শক্তি নিয়েই তোমরা এগিয়ে যাবে, দেশের সেবা করবে, পরিবেশ রক্ষা করবে, এবং একদিন ন্যায় ও নৈতিকতার এক নতুন মানদণ্ড তৈরি করবে। বিশ্ববিদ্যালয় সবসময়ই তোমাদের পাশে আছে এবং তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।

আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশপিয়া ও প্রণয় দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও আইন বিভাগে প্রভাষক মো. তৌহিদুল ইসলাম জিহাদী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, অ্যাডভোকেট তাসনুভা নূর, আইন বিভাগের প্রভাষক ফারহাত ইসলাম, প্রভাষক প্রাঞ্জল দত্ত, অহনা দাশ। অনুষ্ঠানে বিদায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নাঈমুল হোসেইন ও রাফসানুর রহমান রাকিব বক্তব্য প্রদান করেন।৩৩ ও ৩৪তম ব্যাচের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাটিকা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3