Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
গুজবের জবাব দিলেন স্বনামধন্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ডিবির হাতে গ্রেফতারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গুজবের জবাব দিলেন স্বনামধন্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ডিবির হাতে গ্রেফতারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম :

গুজবের জবাব দিলেন স্বনামধন্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ডিবির হাতে গ্রেফতারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

গুজবের জবাব দিলেন

স্বনামধন্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী

ডিবির হাতে গ্রেফতারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চট্টগ্রাম প্রতিনিধি :

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিবন্ধনহীন কিছু অনলাইন পোর্টালে ডিবির হাতে আটক হয়েছেন—এমন একটি খবর প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে প্রকাশ করেছেন খোদ তিনি নিজেই।

সেসব প্রতিবেদনে দেখা গেছে যে, কোনো আনুষ্ঠানিক সূত্র, মামলা সংক্রান্ত তথ্য, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

শওকত আলী চৌধুরী নাগরিক নিউজ কে  জানিয়েছেন, ‘তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি’।

তিনি বলেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করার যে খবর প্রচার করা হচ্ছে, সেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা’।

ব্যক্তি জীবনে ডিসকো শওকত কখনো আলোচনাতেই থাকেন না। অর্থ বা ব্যাংক ঋন নিয়ে কোন কেলেঙ্কারির কথাও কখনো শোনা যায়নি। তার ব্যবসা বাণিজ্য নিয়েও কোন নেতিবাচক কথা কেউ কখনো শোনেনি। তিনি চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী। চট্টগ্রামসহ সারা দেশে তিনি ‘ডিসকো শওকত’ হিসেবে খ্যাত এবং পরিচিত। বাংলাদেশ আয়কর বিভাগ থেকে ঘোষিত দেশের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকায় বহুবার এক নম্বরে থেকেছেন এই ডিসকো শওকত। তিনি ফিনলে প্রপার্টিজ-এর পরিচালক ও অংশীদার। এ ছাড়া তিনি ইস্টার্ণ ব্যাংক-এরও পরিচালক।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, কোনো ব্যক্তি বা করপোরেট নেতার বিরুদ্ধে গ্রেপ্তার বা বড় ধরনের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ সূত্র ও সরকারি নিশ্চিতকরণ ছাড়া এ ধরনের খবর প্রকাশ ব্যক্তিগত সম্মানহানি ছাড়াও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে কিছু অনিবন্ধিত পোর্টাল মনগড়া, ভিত্তিহীনি নিজের ইচ্ছা মত পোস্ট করে মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে খুব দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, শিপ ব্রেকিং ইয়ার্ড এবং নানা ব্যবসায়িক খাতে তার বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং তিনি দেশের একজন শীর্ষ করদাতা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews