1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. maxie@nagoriknewsbd.com : maxie :
  5. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  6. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  7. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  8. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  9. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান দেড় ডজন মামলার আসামি ডেভিড ইমন, যেভাবে অপরাধ জগতের শীর্ষে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমন সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে আপাতত বাধা নেই, আপিল বিভাগের নির্দেশ ভাইয়ের হাতে ভাই খুন, হত্যা মামলায় মা গ্রেপ্তার সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, রান্না ও শিল্প উৎপাদনেও ভোগান্তি
শিরোনাম :

অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো : উপমহাদেশের কিংবদন্তি চক্ষু রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি), ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে শনিবার বিকেলে চট্টগ্রামের টাইগারপাস আমবাগান রোডস্থ নেভি কনভেনশন সেন্টারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনএসবি ও সিইআইটিসির উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেন, “অধ্যাপক ডা. রবিউল হোসেন চক্ষু চিকিৎসা সেবার এক উজ্জ্বল নক্ষত্র ও একটি প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, অধ্যাপক রবিউল হোসেন নিজ নামে কোনো প্রতিষ্ঠান না রেখে বোর্ড অব ট্রাস্টের মাধ্যমে হাসপাতাল পরিচালনার ব্যবস্থা করে গেছেন, যা তাঁর নিঃস্বার্থ ও মহান নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে এবং চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন সমাজের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কর্ম ও আদর্শ অনুসরণ করে একটি মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত তাঁর চক্ষু হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবার অনন্য উদাহরণ।
মাওলানা মো. মেজবাহ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিওর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাম মোস্তফা শামীম, ডা. আরিফুর রহমান, সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যাপক ডা. ছিদ্দীক, নাদের খান, শিরিন পারভীন হক, মো. ফয়সাল সাহেদ, ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডা. রবিউল হোসেনের দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, অধ্যাপক ডা. জিন্নুরাইন নিউটন, ডা. আবু নাসেরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী এবং আয়োজক কমিটির সদস্য ও হাসপাতালের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews