1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  6. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  7. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  8. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  9. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান দেড় ডজন মামলার আসামি ডেভিড ইমন, যেভাবে অপরাধ জগতের শীর্ষে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমন সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে আপাতত বাধা নেই, আপিল বিভাগের নির্দেশ ভাইয়ের হাতে ভাই খুন, হত্যা মামলায় মা গ্রেপ্তার সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, রান্না ও শিল্প উৎপাদনেও ভোগান্তি চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন সংরক্ষিত বনাঞ্চলে ‘ড্রেজার আলাল’-এর রাজত্ব: ৭ বার শোকজ পেলেও নির্বিকার প্রশাসন! রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন
শিরোনাম :

বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে সংস্থাটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান এমডি কমডোর মো. মাহমুদুল মালেককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমডোর ফজলার রহমানকে প্রেষণে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনি অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যদিকে, কমডোর মো. মাহমুদুল মালেককে বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সমুদ্র পরিবহন সংস্থা হিসেবে বিএসসি দেশের জ্বালানি, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে রাষ্ট্রীয় শিপিং সেবার সক্ষমতা বাড়বে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews