1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষায় সহযোগিতা: মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে নয়াদিল্লির ওপর বিশেষ গুরুত্ব

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে (ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি) ভারতকে একটি ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে চিহ্নিত করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা—এই তিন খাতে নয়াদিল্লির সাথে সহযোগিতা আরও গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস প্রকাশিথ নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কূটনৈতিক গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, ‘আমাদের ভারতের সাথে বাণিজ্যিক (এবং অন্যান্য) সম্পর্ক উন্নত করতে হবে।’
 
নথিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে।
 
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে (যাদের সম্মিলিত অর্থনীতির আকার ৬৫ ট্রিলিয়ন ডলার) কাজ করবে। অঞ্চলজুড়ে ‘শোষণমূলক অর্থনৈতিক আচরণ’ মোকাবিলায় এ সহযোগিতা জোরদার করার লক্ষ্যও তুলে ধরা হয়েছে নথিতে।  
 
এছাড়া নথিতে কোয়াডের মাধ্যমে চতুর্মুখী সহযোগিতার প্রতি মার্কিন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে।
 
‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ বজায় রাখার জন্য এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নৌচলাচলের স্বাধীনতা সংরক্ষণের জন্য ওয়াশিংটন এই গ্রুপটিকে অপরিহার্য হিসেবে দেখছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews