1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি! বন্দর-কাস্টমসের সিস্টেমে ঢুকে ১২ কোটির শুল্ক ফাঁকি, নেপাল পালানোর পথে ‘হ্যাকার’ ধরা স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ‘দুর্নীতির রাজা’ বেলায়েত: ১১৯ কোটির কেলেঙ্কারির পরও বহাল তবিয়তে! যুক্তরাজ্যে অর্থপাচার: শওকত আলীকে জরিমানা ৩০৭ কোটি টাকা গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত
শিরোনাম :

ইউসিটিসি সিন্ডিকেট সভা: একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, প্রথম কনভোকেশন ও স্থায়ী ক্যাম্পাস নিয়ে বিস্তারিত আলোচনা;

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম ব্যুরো :

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। একাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি নিয়ে গভীর আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভায় সিন্ডিকেটের সদস্যরা ব্যাপক আলোচনা করেন।

সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. এম. কায়কোবাদ, চুয়েটের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বিওটি চেয়ারম্যান জনাব নবিউল আলম, এবং বিওটি সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিনসহ অন্যান্য উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষকদের গবেষণা কার্যক্রমের উন্নয়ন, এবং অটাম ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনের জন্য সুপারিশ গৃহীত হয়। সভায় ইউসিটিসির অর্থ কমিটির ৯ম, ১০ম এবং ১১তম সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন এবং স্থায়ী ক্যাম্পাস বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ সিন্ডিকেট সদস্যদের কার্যকর অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইউসিটিসিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews