1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী অর্থনীতি গড়তে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও নীতিগত সংস্কার পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঐতিহ্যবাহী দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ডের) টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

রিপোটারের নাম
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি:
ঐতিহ্যবাহী চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড)কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৮ অক্টোবর বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন। সমাবেশে বক্তাগণ বলেন, রাশিয়ার ফিল্ট বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুত বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার মাধ্যমে পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসুচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে  আরজু ও আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি নেতা মো. লেয়াকত আলী, আ.ন.ম সালাউদ্দিন ,মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3