1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি।

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনই বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আরও কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

এদিকে লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এর আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত ধরা হচ্ছে। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3