1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

গণমাধ্যম সংস্কার নিয়ে মতবিনিময়: সাংবাদিকদের বিভক্তি নিয়ে ফখরুলের মন্তব্য

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়েজিত মতবিনিময় সভায় কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সময় সংবাদ

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়েজিত এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। এর প্রমাণ, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো।
 
মির্জা ফখরুল বলেন, সব কিছুই নির্ভর করে রাষ্ট্রকাঠামো কেমন আছে এর ওপর। সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে, সন্দেহ রয়েছে।
 
সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব।
 
আলোচনায় বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। আর গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার ওপর জোর দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
 
অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। 
 
মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময়ের আয়োজন করে বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews