1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

চট্টগ্রামে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম: নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা সামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়।

রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান নাগরিক নিউজকে বলেন, সাগরিকা রেলগেট এলাকায় একটি ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলবিভাগ।

এরইমধ্যে ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারো কোনো গাফিলতি ছিল কনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নাগরিক নিউজকে বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews