1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চট্টগ্রামে শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে রহস্য

রিপোটারের নাম
  • রবিবার, ১০ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার দেওয়ানজী পুকুরপাড়ে একাকী বসবাসরত স্কুল শিক্ষিকা পলি চৌধুরী (৪৬)-এর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তালাবদ্ধ বাসা থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ মে) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানা পুলিশের এসআই রাশেদ জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলি চৌধুরী দীর্ঘদিন ধরে ওই বাসায় একা বসবাস করতেন। গত শনিবার থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সাড়া না পেয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

রবিবার দুপুরে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা সন্দেহ করেন এবং পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে প্রবেশ করেই তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, তিনি শান্ত স্বভাবের এবং শিক্ষাক্ষেত্রে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। ঘটনাটি এখন রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্তাধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3