Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চট্টগ্রাম পলিটেকনিক্যালে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম পলিটেকনিক্যালে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম :

চট্টগ্রাম পলিটেকনিক্যালে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম ষোলশহরে এ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।মিছিলটি নগরীর ২ নং এলাকা হয়ে ষোলশহরে এসে শেষ হয়।

ক্ষুব্ধ শিক্ষার্থীদের মতে, হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত ছাত্রদলের কর্মীরা অতর্কিত হামলা এবং শিক্ষকদের জিম্মি করে রাখেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শিক্ষার্থীরা আরো জানান, অনেকদিন ধরে হল বন্ধ থাকার পর অবশেষে হল খোলার সীদ্ধান্ত নেন চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিউট প্রশাসন। কিন্তু ছাত্রদল হোস্টেল খোলা না রাখার জন্য চাপ দেয় প্রশাসনকে এতে প্রশাসন বরাদ্দকৃত আসন তালিকা প্রকাশ করেনি।

গতকাল বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি করে ছাত্রদল। পরবর্তী ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা। এ সময় তারা হোস্টেলের জানালা-দরজা ভাঙচুরসহ শিক্ষার্থীদের মারধর করে এবং শিক্ষকদের জিম্মি করে রাখে।ঘটনায় যারা জড়িত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি আজ শিক্ষার্থীদের সমাবেশকে সমর্থন দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি হামলায় ও দখলে জড়িতদের শাস্তির দাবি করেন। 

তবে আরেক সমন্বয়ক রাসেল আহমেদ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুক্রবারের কর্মসূচির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আন্দোলন নিয়ে ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লিখেছেন, আজ চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি নেই।

সমাবেশে চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ইবনে হোসাইন, চবি সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, আবু ওবায়দাহ, আদনান শরিফ, চট্টগ্রাম পলিটেকনিক সমন্বয়ক ফাহিম, শিক্ষার্থী আল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজ উদ্দীন, আহমেদ সাঈদ, আরমান শাহরিয়ার, তৌহিদুল ইসলাম, মহসিন কলেজ সমন্বয়ক এ জি এম বাপ্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews