Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস
শিরোনাম :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
চট্টগ্রাম ব্যুরো :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমলিনী অনুষ্ঠান ১৪ জুন ২০২৬, রবিবার বিকেল ৫টায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম আজিম। সভা পরিচালনা করেন সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসবেক ও মানবিক সংগঠক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩১ নম্বর আলকরণ ওর্য়াড বিএনপির সদস্য সচিব মোঃ ইকবাল, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুর রশীদ এবং মালেয়শিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা জনাব ইউনুছ মিয়া, মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ আনোয়ার, মোঃ আবুল বাশার, মোঃ জামাল গাজী, মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ রেজা, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, রোখসানা বেগম, শ্রমিক নেত্রী পারভীন আক্তার, মোঃ রিয়াজ, মোঃ রাজু, মোঃ ইসমাইল, মোঃ ইউনুস হাওলাদার, মোঃ আকবর, মো. আলতাফ, মোঃ শফি, মোঃ জমির, মোঃ আলী, এরশাদ উল্লাহ সুমন, শহীদুল ইসলাম রনি, মোঃ কামাল ফরাজীসহ মহানগর শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দেশেপ্রেমে ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন তারেক রহমানের সরকার হবে শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার কল্যাণ এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিকদল সবসময় অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি শ্রমিকদলের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরো বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে শ্রমিক দলের সকল ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁরা তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমিলনী শেষে তাঁহার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং নেতাকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews