Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চন্দনাইশে লুটপাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ চন্দনাইশে লুটপাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম :

চন্দনাইশে লুটপাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

চন্দনাইশে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দ্বারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা প্রকাশ্যে হুমকি প্রদান ও জায়গা দখলের চেষ্টা করছে। এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী রাখাল দাসের ছেলে কাজল দাস লিখিত বক্তব্যে বলেন, দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূমিদস্যু সঞ্জিত দাশ, ধন দাশ, তাপস এবং সন্ত্রাসী ফেরদৌসের নেতৃত্বে গত ৫ জানুয়ারি তাদের ৪৫ বছরের পুরনো বসতবাড়ি ভেঙে লুটপাট করা হয়। এ সময় তাদের মাটির গুদাম ঘর, টিনের রান্নাঘর, বৈদ্যুতিক মিটারসহ বাড়ির সকল আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।

তিনি আরও জানান, বসতঘরের টিনের চাল, ২টি অটোরিকশা, ২টি অটোরিকশার ট্যাংকার এবং কৃষি কাজে ব্যবহৃত পাম মেশিনসহ মোট ২ লক্ষ ৩৭ হাজার টাকার মালামাল জোরপূর্বক লুটপাট করা হয়।

এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা হওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে জায়গা দখলের চেষ্টা করছে এবং সীমানা প্রাচীর নির্মাণসহ ভুক্তভোগীদের মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা—রাখাল দাস, মিনু দাস, রুমা দাস, বিপু দাস, বাবু দাশ—এবং চন্দনাইশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews