1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

জন্মের আগে জমি কেনার জাল কাহিনি: চবি সাবেক প্রকৌশলী আলামগীরসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা”

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আলামগীর চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন–১ আদালতের বিজ্ঞ হাকিম আবু বক্কর সিদ্দিকী সোমবার (২৫ আগস্ট) মামলার শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন। মামলাটি করেছিলেন সানিয়া আলম শেলীগং (মামলা নং-১২৮৪/২২)।

আদালত সূত্রে জানা যায়, সরকারি নথিতে ঘষামাজা, জাল জালিয়াতি এবং দলিল সৃষ্টি করে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। পেনাল কোডের ৪০৬, ৪২০, ৪৬৬, ৪৬৭, ৪৭১, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জন্মের ১৭ বছর আগে অর্থাৎ ব্রিটিশ আমলে ১৯৩৫ সালের ১৪ আগস্ট আলামগীর চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার নিজ গ্রাম পোমরায় ৪ একর ৪০ শতাংশ জমি ক্রয় করেছেন বলে জাল নথি তৈরি করা হয়। পরবর্তী সময়ে পাকিস্তান আমলে ১৯৪৮ ও ১৯৪৯ সালে তিনি আরও একাধিক দাগে জমি ও পুকুর ক্রয় করেছেন বলে সরকারি রেকর্ডে দেখানো হয়েছে। এসব নথিতে তার কয়েকজন নিকটাত্মীয় ও স্বজনের নামও অন্তর্ভুক্ত করা হয়, যাদের বয়স আলামগীর চৌধুরীর চেয়ে কম।

তবে আদালত সূত্রের দাবি, ১৯৩৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সময়ে জমি কেনার আসল মালিক ছিলেন আলামগীরের বাবা ছৈয়দুল আলম চৌধুরী। ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় বাবার কেনা জমিতে নিজের নাম বসান আলামগীর চৌধুরী।

ছৈয়দুল আলম চৌধুরীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর সন্তান আলামগীর চৌধুরী। দ্বিতীয় স্ত্রীর সন্তান চৌধুরী সানিয়া আলম শেলী আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, বাবার সম্পদ থেকে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বঞ্চিত করতে ইচ্ছাকৃতভাবে আলামগীর চৌধুরী জাল নথি তৈরি ও ব্যাপক অনিয়ম করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews