1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

জামায়াত সমর্থকদের উসকানিতে আমবাগানে সংঘর্ষ

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের হামলা ও উসকানির ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সংঘটিত এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রাজনৈতিক সূত্র জানায়, জামায়াতের একদল কর্মী মিছিল নিয়ে আমবাগান এলাকায় এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে।

এতে বিএনপি নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুললে এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আরও কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থির করতে এই হামলা চালিয়েছে। তাদের দাবি, পরিস্থিতি ঘোলাটে করতেই জামায়াতের কর্মীরা প্রথমে উসকানি ও আক্রমণ শুরু করে।

জামায়াতের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হলেও স্থানীয়ভাবে তাদের হামলা ও ভাঙচুরের ঘটনাই বেশি আলোচিত হচ্ছে।

ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews