চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ীসহ নগরীর বিভিন্ন এলাকায় এলাকায় গত এক মাসে বিভিন্ন সময়ে জরুরি খাদ্য সহায়তা হিসেবে ২,৭০০ নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর সর্বশেষ কর্মসূচিতে শনিবার ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ৩ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ দেওয়া হয়।
‘ইমার্জেন্সি ফুড ডিস্ট্রিবিউশন ২০২৬’ শীর্ষক এ উদ্যোগটি জেটিআই বাংলাদেশের সহযোগিতায় এবং কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের (এমএসআই) ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
শনিবারের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
জেটিআই বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের পরিচালক গিনটাউটাস ডিরগেলা এবং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান গোলাম মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক মাসে বিভিন্ন সময়ে এই উদ্যোগের আওতায় নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।