1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

জীবন বাঁচাতে গাছের চারা বিতরণ ও পথসভা

রিপোটারের নাম
  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

চট্টগ্রাম ব্যুরো :

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাখায় মিনি ট্রাকের মাধ্যমে পরিভ্রমণ করে১০০০টি ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ ও বিশ্ব পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বোয়ালখালী থানার সামনে পথসভা করেন, উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক,অনুষ্টানটি পরিচালনা করেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজ গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরির্দশক (তদন্ত) খায়রুল ইসলাম খান, তপন কুমার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, সাংবাদিক বাবর মোনাফ, অর্ঘ্য ভৌমিক, রুদ্র পাল, শাওন বিশ্বাস, দীপ্ত বিশ্বাস ।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের বিরুপ প্রভাব শুধু একটি জাতি নয়, পুরো দুনিয়াটাই জড়িত হয়ে আছে বিষয়টিতে। মানবজাতি থেকে শুরু করে বন্যপ্রাণী, পাখি, সামুদ্রিক মাছ সকলে চরম অসহায়। এর থেকে পরিত্রান পেতে আমাদের প্রজন্মকে পরিবেশ ও প্রাণ-প্রকৃতির প্রতি সম্পৃক্ত করতে না পারলে মানবজাতি অস্তিত্বের সংকটে পড়বে ।

আপনারা এই পৃথিবীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে মহৎ দায়িত্বটি পালন করবেন বিধায় সেই বিশ্বাস রেখে অনেক কষ্ট করে চট্টগ্রাম শহর থেকে এসে আপনাদের হাতে বৃক্ষের চারা গুলো তুলে দিলাম। আপনারা বৃক্ষের চারা গুলোকে সঠিকভাবে পরিচর্যা করে বড় হওয়ার সুযোগ করে দিবেন। সাথে সাথে আরো বলেন, যে বৃক্ষগুলো বিদ্যমান আছে এই ধরনীতে সেগুলোকে রক্ষা করতে হবে, না হলে বৃক্ষের চারা রোপনের কোন মূল্যই থাকবেনা। পাখি খাঁচায় বন্দি করে রাখা,পাখি হত্যা, বৃক্ষ হত্যা, বন্যপ্রাণী হত্যা করা, বন আইন ২০১২ অনুসারে দণ্ডনীয় অপরাধ এবং মানব সভ্যতার সম্পূর্ণ বিরোধী। পরিশেষে বক্তারা বলেন পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও মানব স্বাস্থ্যের জন্য পলিথিন মারাত্মক হুমকি স্বরুপ। পলিথিন নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। বোয়ালখালী উপজেলার ফুলতলা, কানুনগোপাড়া, দাশের দিঘি, বাসীর দোকান, বেঙ্গুরা, শাকপুরা চৌমুহনী এলাকায় ঘুরে ঘুরে জনগণের কাছে বৃক্ষের চারাগুলো বিতরণ করেন।

 

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3