1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

টেকনাফের সমুদ্র সৈকত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করলো পুলিশ ও কোস্টগার্ড।

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক:

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক লোকজন টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সৈকতে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ভোররাতে কোস্টগার্ড ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পাচারকারীরা পালালেও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সৈকতে জড়ো করা ২৮ জনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করছিল।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3