1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker
শিরোনাম :

দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত মোহাম্মদ সোহেল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ কায়েসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার গভীর রাতে নগরীর বাকলিয়া এলাকার কল্পলোক অঞ্চল থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেফতারকৃত কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সূত্র জানায়, ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সোহেল ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই। ঘটনার পর চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করা হয়।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, অভিযুক্ত কায়েসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বাকলিয়া থানার ডিউটি অফিসার এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার হত্যা মামলায় জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই যৌথ বাহিনী কায়েসকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews