Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত

চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

চকরিয়া -পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চকরিয়ায় বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এইচএম রুহুল কাদের এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০মার্চ) পৌর সদরের অভিজাত হাওয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আরিফুল কবির, প্রধান আলোচক ছিলেন রাজাখালী কামিল মাদরাসার অধ্যক্ষ ও চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুখ, বিশেষ অতিথি ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ এহেছান, চকরিয়া মা শিশু ও জেনারেল হাসপাতালের এমডি ক্লাবের আজীবন দাতা সদস্য মোহাম্মদ জকরিয়া, চকরিয়া উপজেলা গ্রাম ডাক্তার এসোসিয়শনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলার সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মানবাধিকার সংগঠন এপেক্সিয়ান সাঈদুল হক চৌধুরী, চব্বিশের আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, সহসভাপতি দৈনিক যুগযুগান্তর প্রতিনিধি মোঃ ফরিদ বাবুল, সহসভাপতি দৈনিক বাঁকখালী প্রতিনিধি কে এম নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক ভোরের সময়ের নূরুল আমিন টিপু,দপ্তর সম্পাদক দৈনিক বাংলার ইউছুফ বিন হোছাইন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিশকতা,হজরত মাওলানা জসিম উদ্দিন হেলালী, দৈনিক নয়াদিগন্তের চকরিয়া প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের চকরিয়া প্রতিনিধি জিয়া উদ্দিন ফারুক, বিএম হাবিব উল্লাহ, বিশিষ্ট নারী শাহানা বেগম, দৈনিক সংগ্রামের শাহ জালাল, সমাজ সেবক ফরিদুল আলম, রফিকুল ইসলাম, আবু শামা।

চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ মধ্যে নিউ এইজ প্রতিনিধি বশির আল মামুন, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এইচ আরমান চৌধুরী, সহসভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি শাহ মোহাম্মদ জাহেদ, সহসভাপতি ও দৈনিক মাতৃভূমি প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক ও দৈনিক গণসংযোগ প্রতিনিধি জহিরুল আলম সাগর, প্রচার সম্পাদক ও দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি রাজু দাশ, ক্রীড়া সম্পাদক ও দৈনিক আপনকণ্ঠ প্রতিনিধি জুলফিকার আলি ভুট্টো, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, নির্বাহী সদস্য দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ভোরের ডাক পত্রিকার আবদুল করিম বিটু, একুশে সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মাস্টার রিদুয়ানুল হক, পাঠাগার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ তৌহিদুল ইসলাম সিকদার, আপ্যায়ন সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি কফিল উদ্দিন, প্রকাশনা সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ প্রতিনিধি সাদ্দাম হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের বাংলা প্রতিনিধি রিয়াদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনা প্রতিনিধি ফয়সাল আলম সাগর, সহ-প্রচার সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি শফিউল করিম সবুজ, সহ-ক্রীড়া সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইয়ার রহমান আনান,সাংবাদিক বিজন কুমার, চাঁগার সংবাদের আবদুল্লাহ আল মামুন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মোরশেদ আলম, আরফাত ছানি, রিদুয়ানুল হক মজিদী, বিজন বিশ্বাস, তানবীরুল ইসলাম, হোসাইন মো. সবুজ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহিমান্বিত সময়। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে উঠে আসে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নিরলস ভূমিকা সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সভাপতির বক্তব্যে আবদুল মজিদ বলেন, রমজান আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এ শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলে সমাজে সম্প্রীতি ও নৈতিকতার ভিত্তি আরও শক্তিশালী হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজনের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews