1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

ধরনীর শান্তি কামনায় বড়দিনের প্রার্থনা

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ইমন দাশ: বড়দিন উদযাপনের প্রস্তুতি নিয়ে চট্টগ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নগরীর প্রায় ২০টি গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করবেন।

তবে চলতি বছর বড়দিন পালন নিয়ে কিছুটা উৎকণ্ঠা রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে। এর আগে দুর্গোৎসবের সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও একই ধরনের উদ্বেগ দেখা গিয়েছিল। দেশের রাজনীতির উত্তপ্ত পরিবেশ, বিশেষ করে সংসদ নির্বাচন ঘিরে তৈরি পরিস্থিতির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এমন শঙ্কা দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে বৈঠক করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। সিএমপি আশ্বাস দিয়েছে, বড়দিন উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নাশকতা প্রতিরোধে সতর্ক থাকবে।

এদিকে, বড়দিন উদযাপনে চট্টগ্রামের চার্চগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যিশু খ্রিস্টের জন্মদিন ২৪ ডিসেম্বর নাকি ২৫ ডিসেম্বর—এ নিয়ে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য থাকলেও ২৫ ডিসেম্বরের “ম্যারি ক্রিসমাস” প্রার্থনা নিয়ে সবার ঐকমত্য রয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) রাত ৯টা ও ১১টায় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রার্থনা শুরু হবে। আগামীকাল (২৫ ডিসেম্বর) সকাল ৮.৩০ টায় ক্যাথলিক চার্চে বড়দিনের মূল প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলায় মহা খ্রীষ্টযোগ পালিত হবে।

পাথরঘাটা ক্যাথলিক চার্চের ফাদার ফাদার টেরেন্স রদ্রিগেস চট্টলা২৪-কে বলেন, “মানবজাতির পাপ থেকে মুক্তির বার্তা নিয়ে যিশু পৃথিবীতে এসেছিলেন। খ্রিস্টান ধর্ম মানে কোনো নিয়ম নীতি নয় এটি ভালোবাসার এবং শান্তির প্রতীক আমরা তার জন্মদিনে সমবেত উপাসনায় অংশ নেব। আমাদের প্রার্থনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমন্ত্রিত।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews