1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো :

“ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম এর ইতিহাস ও উন্নয়ন” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত গ্রন্থটি রচনা করেছেন জনাব মোঃ শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন অধিদপ্তর-এর মহাপরিচালক কমডোর শফিউল বারী এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম-এর অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের ইতিহাস ও উন্নয়ন বিষয়ক এই গ্রন্থটি দেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতের অগ্রযাত্রা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3