1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

পতেঙ্গায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান

রিপোটারের নাম
  • সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও কেরোসিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত কয়েকটি বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক চারটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ৪ টন কয়লা ও ৫২০ লিটার কেরোসিন উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ৩টি সাম্পান বোট ও ১টি লাইফ বোট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

জব্দকৃত কয়লা, কেরোসিন এবং বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় এলাকায় জ্বালানি ও বিভিন্ন পণ্য চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান সামুদ্রিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপকূলীয় অঞ্চলে অপরাধ, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3