1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  10. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  11. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  12. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  13. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  14. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  15. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  16. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  17. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  18. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট-এ ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এবং নৌপরিবহন অধিদপ্তর-এর মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্টদের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৯২ সালে “ডেভেলপমেন্ট অব সীম্যান্স ট্রেনিং স্কুল” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা অর্জন করে।

তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এর মধ্যে প্রায় চার হাজার নাবিক দেশ-বিদেশের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মেরিটাইম খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সিমুলেটরভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে এ খাত আরও সমৃদ্ধ হবে।

অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর সৌজন্যে “বেস্ট অল রাউন্ড রেটিং” হিসেবে গোল্ড মেডেল অর্জন করেন রাব্বি ইসলাম কানন। এছাড়া মেসার্স হক এন্ড সন্স লিমিটেডের সৌজন্যে “বেস্ট গ্রাউন্ড ড্রিল” ক্যাটাগরিতে সিলভার মেডেল লাভ করেন প্যারেড কমান্ডার রহমত উল্লাহ।

উল্লেখ্য, এবারের প্রশিক্ষণ কোর্সে মোট ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলভাবে তাদের প্রশিক্ষণ সমাপ্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews