1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

বাংলাদেশের নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস কমনওয়েলথ মহাসচিবের

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান।

প্রধান উপদেষ্টা বলেন, আশা করি আমাদের গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সহায়তা দেবেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা।

জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সহায়তা দেবে।

তিনি বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ—যেখানে জি-৭ ও জি-২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত—যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে। এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে।

মহাসচিব জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার।

কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী।

মহাসচিব নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তিন-শূন্য ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews