1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত বনাঞ্চলে ‘ড্রেজার আলাল’-এর রাজত্ব: ৭ বার শোকজ পেলেও নির্বিকার প্রশাসন! রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন রেলের দুর্নীতি আর অনিয়মের বলি চট্টগ্রাম-কক্সবাজার রুট! সাংবাদিকদের ওপর হামলা : মামলার প্রধান আসামি নাজিম রিমান্ডে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইউসিটিসির মঞ্চে ‘নিমফুল’ সিডিএর ‘দালাল’ থেকে সাংবাদিক; ‘চিঠি বাণিজ্য’ই ছিল মূল হাতিয়ার ইমরান হাসানের রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ টেন্ডারের আড়ালে ভাগ-বাঁটোয়ারা ডয়েজ ইঞ্জিনের যন্ত্রাংশে ৭ কোটি টাকার কারসাজি!
শিরোনাম :

ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোহাম্মদ জসিম, টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত, সমাজসেবক দীপংকর চৌধুরী কাজল, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত, সাংবাদিক স্বপন মল্লিক, মোহাম্মদ রহিম, প্রবীর দাশগুপ্ত নন্তু, কমল বড়ুয়া, ভগবান বোস এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশসহ অন্যান্য বিশিষ্টজন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের গৌরবময় পথ ধরেই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং যুগের পর যুগ বাঙালির হৃদয়ে তারা চির জাগ্রত থাকবেন।

তবে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের ৭৪ বছর এবং স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও এখনো ভাষা শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়নি। দেশে বিভিন্ন স্থানে ইংরেজি ভাষায় সাইনবোর্ড ব্যবহার, বিয়ের নিমন্ত্রণপত্রে ইংরেজির প্রাধান্য এবং উচ্চ আদালতে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার চালু না হওয়ায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পরিশেষে বক্তারা বিদেশিদের সঙ্গে যোগাযোগ ব্যতীত রাষ্ট্রের সকল দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার জোর দাবি জানান। তাঁরা আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলো তাদের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান গবেষণা ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই মাতৃভাষা বাংলার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করেই ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews