1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  10. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  11. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  12. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  13. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  14. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  15. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  16. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  17. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  18. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক, চুক্তি সইয়ের সম্ভাবনা

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার  (২২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার সকালে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এ ঢাকা সফর।

শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া একই দিনে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

সফরের দ্বিতীয় দিন (২৩ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ভুটানের প্রধানমন্ত্রী।

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ছাড়বেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews