1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

মোশাররফ হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার: যুবদলে ফিরলেন গুরুত্বপূর্ণ নেতা

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোশাররফ হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার: যুবদলে ফিরলেন গুরুত্বপূর্ণ নেতা

জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আদেশটি বাতিল করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে মোশাররফ হোসাইন এর সমর্থক ও কর্মীরা আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোশাররফ হোসাইন বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। দলের সব স্তরের কর্মী-সমর্থকদের আন্তরিকতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এ সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3