1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker
শিরোনাম :

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

(চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম নুরুদ্দিনের বাড়ি প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর বিএনপি নেতা ও স্থানীয় মেম্বার নুরুল ইসলাম নুরুদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মুহাম্মদ আলমগীর।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক নুরুল আলম তালুকদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি বখতিয়ার হোসেন তালুকদার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালুকদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আজগর, ওয়াকিল আহমদ সওদাগর, মুহাম্মদ কাউসার আলম, মুহাম্মদ সেলিম সওদাগর, সৈয়দ মেম্বার, সৈয়দ সওদাগর ।

এছাড়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বালি, মুহাম্মদ সেলিম, সৈয়দ বাহাদুর, নাছের সওদাগর, আব্দুল কুদ্দুস বালি ও রাশেদ আহমদ সিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা বৈঠকে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার জনগণ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের উত্তরসূরি হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews