Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম :
চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন

রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজানগর প্রতিনিধি:
আজ ৮ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬ খ্রিঃ রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (UCTC)-এর প্রতিষ্ঠাতা ও রাঙ্গুনিয়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ দিদার হোসেন এবং রসায়ন বিভাগের প্রদর্শক জনাব পুষ্প বড়ুয়া-এর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠানের আহ্বায়ক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ একরাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি সাহিত্য প্রতিযোগিতা, ইছামতি আবৃত্তি কেন্দ্রের পরিবেশনা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই বর্ণাঢ্য আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পর্বে বিজয়ীদের মুখে আনন্দ ও উচ্ছ্বাস পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারী সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ও ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “পিঠা উৎসব”, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানে তোলা অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের স্থিরচিত্র এই বর্ণাঢ্য আয়োজনের স্মৃতিকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews