1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker
শিরোনাম :

রিক্স চালকদের সাথে দফায় দফায় সংঘরর

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে আন্দোলনরত চালকদের ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সোয়া ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিসের সামনে লাঠিপেটা করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, এদিন দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের ফায়ার সার্ভিস সংলগ্ন পশ্চিম পাশে সড়কে একটি মিছিল নিয়ে আসেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দিতে দেখা যায়। এরপরে মিরপুর ২ নম্বর সুইমিং কমপ্লেক্সের সামনে কিছু সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবস্থান করতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, ডেমরা এলাকায় অটোরিকশাচালকরা সড়ক বন্ধ করে দেন। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।

মিরপুর মডেল থানার তদন্ত অফিসার সাজ্জাদ হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ করতে দেওয়া হচ্ছে না। তারা দাঁড়াতে চাইলেই সরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews