1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ!
শিরোনাম :

রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ড. আলী আফজালের

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং এর অধীনস্থ সকল উপকমিটির অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

এর আগে বিকেল ৩টায় রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, দেশের উন্নয়ন এবং রিহ্যাবের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। রিহ্যাবের সদস্যরা মানুষের এই মৌলিক চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি আবাসন খাতকে আরও গতিশীল করতে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সমন্বিত সম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
সভার স্বাগত বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সূচনা বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ. এস. এম. আবদুল গাফফার মিয়াজী।
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত ১০টি উপকমিটির দায়িত্ব ও কার্যপরিধি উপস্থাপন করেন জনাবা সারিস্ত বিনতে নুর এবং জনাব এ. এস. এম. আবদুল গাফফার মিয়াজী। এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা, বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম এবং জনাব আশীষ রায় চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব নুর মোহাম্মদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য, রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং সকল উপকমিটির সম্মানিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews