1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম অভিযোগের ঘেরাটোপে যমুনা অয়েলের প্রশাসনিক কাঠামো, আলোচনায় মাসুদুল ইসলাম পতেঙ্গায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান
শিরোনাম :

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপ কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সমন্বয়ে আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখ, বৃহষ্পতিবার বিকাল ৫:০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল উপ কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সমন্বয়ে আলোচনা সভা । সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব হাজী দেলোয়ার হোসেন।
সভায় সভার সভাপতি রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন সকলকে অবহিত করেন বর্তমানে শহরাঞ্চলসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গুজ্বরকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষনা করেছে। তিনি বলেন ডেঙ্গু নিয়ন্ত্রন ও সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য রিহ্যাব এর পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ সময় তিনি ফগার মেশিন দিয়ে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পে মশক নিধন ওষুধ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল সদস্যদের উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় আগামী ০৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে “পরিবেশ বান্ধব আবাসন: অন্তরায় ও উত্তরণের উপায়” শীর্ষক গোল টেবিল আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাব সদস্যপদ গ্রহণ না করে এবং ব্যক্তি পর্যায়ে শেয়ারে বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। এ সকল প্রতিষ্ঠান এবং ব্যাক্তি ভবন ণির্মানের কোন প্রকার নিয়মনীতি অনুসরন না করে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার করে ভবনে বসবাসকারী জনগনের জীবন মারত্নক ঝুকির মধ্যে ফেলে দিচ্ছে এবং এলাকার পরিবেশের চরমভাবে ক্ষতিগ্রস্থ করছে। এ সকল ডেভেলপার প্রতিষ্ঠান ও ব্যাক্তি ভ্যাট, ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি ফাঁকি দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অপরিমেয় ক্ষতি সাধন করছে।
রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ১ জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান, বলেন রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিতসহ সকল অনিয়ম-বিচ্যুতি রোধের জন্য বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১৩(১) মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাব সদস্যপদ গ্রহণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ২১ মে, ২০১৭ তারিখ পরিপত্র জারি করেন। অথচ দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর কোন প্রতিফলন এখনো পরিলক্ষিত হচ্ছে না। তিনি রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহকে সরকার প্রণিত নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থা এবং দপ্তরসমূকে আহবান জানান।
সভায় উপস্তিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইয়ূম ভূঁইয়া, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর উদ্দিন আহমেদ, জনাব মাইনুল হাসান, উপ কমিটির সদস্য জনাব মোঃ রেজাউল করিম।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews