Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রেল কর্মকর্তা মোজাম্মেল হকের মর্মান্তিক মৃত্যু — উদ্ধারকাজ শেষে ফেরার পথে দুর্ঘটনা রেল কর্মকর্তা মোজাম্মেল হকের মর্মান্তিক মৃত্যু — উদ্ধারকাজ শেষে ফেরার পথে দুর্ঘটনা – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

রেল কর্মকর্তা মোজাম্মেল হকের মর্মান্তিক মৃত্যু — উদ্ধারকাজ শেষে ফেরার পথে দুর্ঘটনা

  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, এসএসএই (পথ), সিলেট, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল ৭ অক্টোবর ২০২৫ তারিখে সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশনে সংঘটিত আপ উদয়ন এক্সপ্রেস (ট্রেন নং ৭২৩) দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন কর্মকর্তা মোজাম্মেল হক। উদ্ধার কাজ সম্পন্ন করে তিনি বুধবার সকালে নিজ কর্মস্থল কুলাউড়া ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ের শোক ও সমবেদনা প্রকাশ

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মোজাম্মেল হকের অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় বলা হয়—“মোঃ মোজাম্মেল হক ছিলেন দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও সহকর্মীদের প্রিয় একজন কর্মকর্তা। দেশের রেল খাতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সহকর্মীরা জানান, উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনার পর উদ্ধারকাজে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। দায়িত্ব শেষ করে ফেরার পথে তাঁর এই অকাল মৃত্যু সহকর্মীদের জন্য এক গভীর শোকের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ তানভিরুল ইসলাম বলেন, “তিনি সবসময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অগ্রণী ছিলেন। তাঁর মৃত্যু শুধু পরিবার নয়, রেলওয়ে পরিবারের জন্যও এক অপূরণীয় ক্ষতি।”

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের মরদেহ নিজ গ্রামের বাড়ি শরিষাবাড়ী, জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews