1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker
শিরোনাম :

শনিবার সন্ধ্যায় ঢাকায় ৩.৭ মাত্রার ভূমিকম্প

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭ ।

রামপুরা ওয়াবদা রোডের একটি বাসার তৃতীয় তলার ভাড়াটিয়া ভিকারুননিসা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী ফারিয়া সুলতানা জানান, বাসার রান্না ঘরে পুটিং বানাচ্ছিলাম হঠাৎ লক্ষ্য করি দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজেই দুলছি। এরপরেই আমার মামনি বলে ভূমিকম্প হচ্ছে, সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে রুমের ভেতরে চলে যাই।

এর আগে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছিলেন।

তিনি জানান, ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে।তিনি বলেন, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি।

আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরো কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে৷ আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়।

শুক্রবার (২১ নভেম্বর) শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরণের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশে কেঁপে ওঠে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews