1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ: গোপনীয়তার আড়ালে কাঠমান্ডুর পথে নাসরিন, তরুণদের নিয়ে গড়া দল

  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ বুধবার সন্ধ্যায় কাঠমান্ডুর পথে রওনা দেবে নাসরিন স্পোর্টিং ক্লাব। তবে দল গঠন, স্কোয়াড ঘোষণা থেকে শুরু করে সামগ্রিক প্রস্তুতি; সবকিছুতেই নাসরিন ও বাফুফের পক্ষ থেকে এবার দেখা গেছে অস্বাভাবিক গোপনীয়তা।আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট হলেও এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হয়নি। ফলে দল নিয়ে কৌতূহল আরও বেড়েছে। বিভিন্ন সূত্র বলছে, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন ফুটবলার যেমন আলপি, প্রীতি ও অর্পিতা; নাসরিনের হয়ে মাঠে নামতে পারেন।

ক্লাবের প্রস্তুতি নিয়েও প্রশ্ন রয়েছে। প্রায় বলাই যায়, দলবদ্ধ অনুশীলন হয়নি বললেই চলে। তবুও দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে কাঠমান্ডুর মাটিতে নামছে নাসরিন।অন্যদিকে জাতীয় দলে জায়গা না পেলেও ব্যস্ত সময় পার করছেন কয়েকজন তারকা নারী ফুটবলার। সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও সুমাইয়া বর্তমানে জাতীয় নারী ফুটসাল দলের প্রস্তুতিতে মনোযোগী। দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। মাসুরা বলেন, ‘আমরা ফুটবলার। জাতীয় ফুটবল দল হোক বা ফুটসাল। দেশের হয়ে খেলতে পারলেই তৃপ্তি।’

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ৭০ জন খেলোয়াড়ের ট্রায়াল থেকে বাছাই করা ২৫ জন এখন নিয়মিত ফুটসাল ক্যাম্পে অংশ নিচ্ছেন। মিরপুর ডি-বক্সে চলছে প্রতিদিনের অনুশীলন। সাবিনার মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ট্রায়াল দিতে হওয়া নিয়ে অনেকে বিস্মিত হলেও ফুটবলাররা বিষয়টিকে পেশাদারভাবেই নিয়েছেন।নারী ফুটসাল দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় করেছে বাফুফে। আগামী জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ও পুরুষ সাফ ফুটসাল টুর্নামেন্ট। এ প্রতিযোগিতাকে সামনে রেখে ইরানি কোচ সাঈদের চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। নারী দলের জন্য ইরান থেকে একজন মহিলা সহকারী কোচ ও গোলরক্ষক কোচ আনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

উল্লেখ্য, সাবিনার নেতৃত্বে বাংলাদেশ ২০১৮ সালে থাইল্যান্ডে ফুটসাল এশিয়ান কাপ বাছাই খেলেছিল। সাবিনা ও সুমাইয়া মালদ্বীপের ফুটসাল লিগেও একাধিকবার খেলেছেন, ফলে অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ।অন্যদিকে জাতীয় দল ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে জায়গা না পাওয়ায় নাসরিনের হয়ে সাফ ক্লাব কাপে খেলার সুযোগ তৈরি হয় সাবিনা-মাসুরাদের জন্য। কিন্তু বাফুফে ছাড়পত্র না দেওয়ায় সে পথ বন্ধ হয়ে যায়। ফলে নাসরিন দলটি বেশিরভাগই তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজ শেষে জাতীয় দলের ফুটবলাররা কয়েক দিনের বিশ্রাম নিয়ে চট্টগ্রামে আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। এরপর মালয়েশিয়ায় হবে প্রস্তুতি ক্যাম্প ও প্রীতি ম্যাচ, এমন পরিকল্পনা করেছে বাফুফে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews