1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোগে “রান ফর চন্দনাইশ” মিনি ম্যারাথন প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি :স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখে “রান ফর চন্দনাইশ” মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতে মোট ৩০০ জন প্রতিযোগী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

দৌড়টি বরকল এস জেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সূচিয়া, চন্দনাইশ সদর হয়ে গাছবাড়িয়া কলেজ মাঠে সমাপ্ত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি মাকসুদুর রহমান।

আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চন্দনাইশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সুস্থ জীবনযাপনের প্রতি সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাঁটাচলা এবং শারীরিক অনুশীলনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এবং ইতোমধ্যে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন কর্তৃক চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে উক্ত ম্যারাথন নিয়ে মিট দ্যা প্রেস এবং ম্যারাথনের টি-শার্ট উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসার।

উক্ত প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3