1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ফটিকছড়ি জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউটের ১৯৯৪ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি দিনব্যাপী নগরীর মুরাদপুর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সঙ্গীতশিল্পী ও উপস্থাপক মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন ও থিম সং উদ্বোধনের মাধ্যমে। থিম সংটির কথা লিখেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার উত্তম কুমার আচার্য্য। এতে কণ্ঠ দেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামশুল হায়দার তুষারগীতা আচার্য্য

অনুষ্ঠানের আহ্বায়ক চৌধুরী মুহাম্মদ ইকরাম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সচিব মোহাম্মদ শহিদুল্লা, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ ওবায়দুল্লা, মনিরা ইয়াছমিন, ইলা বড়ুয়া, কহিনুর আকতার, টিনা, লয়লাসহ ৯৪ ব্যাচের অন্যান্য বন্ধুরা।

অনুষ্ঠানে জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব আবুল ফয়েজ স্যারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন ও স্মৃতিজাগানিয়া পরিবেশের সৃষ্টি করে।

অংশগ্রহণকারী সকলের জন্য দুপুরে ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এতে অংশ নেন গীতা আচার্য্য, সামশুল হায়দার তুষার, জান্নাতুল ফেরদৌস সুমি, বাউল মোজাহের, অজুফা আকতার সাথী, রেজাউল তুহিন, নুসরাত সুমি, রিদু চৌধুরীসহ আরও অনেকে।

যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে তপন নয়ন আচার্য্য, অক্টোপ্যাডে তাজুটিটু দাশ, তবলায় বাবলা, লিড গিটারে তন্ময়, বাঁশিতে মিন্টু, বেইজ গিটারে সুজন এবং বাংলা ডোলে প্রদীপ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews