Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আজ শ্যামা পূজা আজ শ্যামা পূজা – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া
শিরোনাম :

আজ শ্যামা পূজা

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ইমন দাশ

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব
শ্যামা পূজা আজ। হিন্দু শাস্ত্র অনুসারে তন্ত্র মতে যে সব দেব-দেবীদের পূজা করা হয়, তাঁদের মধ্যে কালী পূজা অন্যতম।

আজ বৃহস্পতিবার(৩১ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির,রমনা কালী মন্দির,রামকৃষ্ণ মিশন, চট্টগ্রামে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, বুড়াকালী মন্দির ধলঘাট, চট্টেশ্বরী কালীমন্দির সহ দেশের বিভিন্ন স্থানে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ।

হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি অংশ। দেবী কালী তার ভক্তদের কাছে শ্যামা,তারা মা, চামুণ্ডী, শ্মশান কালী, ভদ্রকালী সহ বিভিন্ন নামে পরিচিত। কাল শব্দের অর্থ সময়। ‘কাল’ শব্দ থেকে ‘কালী’ শব্দের উৎপত্তি।যিনি সময় দেখতে পান তিনিই কালী। অর্থাৎ তিনি তার ত্রীনয়নে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই দেখতে পান, সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারেন।

প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা হয়। পঞ্জিকা মতে নিশিতা কালে এই পূজা হয়। দুর্গা পুজার ন্যায় কালী পুজাও মাটির মূর্তি তৈরি করে খোলা মণ্ডপে কিংবা নিজস্ব বাসস্থানে হয়ে থাকে।

ধ্যানের মাধ্যমে দেবী কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তী সময়ে আবাহন ও পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবী কালীর পূজা পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। জবাফুল, চন্দন,পুষ্প, ধূপ, দীপ ও লেখনী দোয়াত ইত্যাদি কালী পুজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে দেবী কালী শুধু জবা ফুলেই সন্তুষ্ট হন।বিভিন্ন ধরনের মহামারি (বসন্ত, কলেরা রোগের প্রাদুর্ভাব, ঝড়, বন্যা, খরা প্রভৃতির) সময় রক্ষা কালী বা শ্যামা কালীর পূজা করা হয় ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews