1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

ইউসিটিসি এমবিএ এসোসিয়েশন-এর পিকনিক আয়োজন সফলভাবে সম্পন্ন

রিপোটারের নাম
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

গত শুক্রবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এমবিএ এসোসিয়েশন-এর উদ্যোগে চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত সারাদিনব্যাপী আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিটিসি’র রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব এস.এম. শহিদুল আলম, স্কুল অব বিজনেস-এর বিভাগীয় প্রধান ড. শাকিল আহমদ, প্রভাষক ড. উওম বড়ুয়া এবং ডিপার্টমেন্ট ম্যানেজার ইসমাইল বিন আজিজ। এছাড়াও এমবিএ এসোসিয়েশনের সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পিকনিক উপলক্ষে শিক্ষার্থীরা উপভোগ করেন বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রুপ গেমস এবং রাঙামাটির নয়নাভিরাম প্রকৃতি। আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সম্প্রীতি বৃদ্ধি করা।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন ইতিবাচক, শিক্ষাবান্ধব এবং দলগঠনমূলক কার্যক্রম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3