1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে একটি মহল: রিজভী

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
পতিত সরকার’ আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তাদের মূল উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেন, এ চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, বরং আরও কিছু অন্তর্ভুক্ত শক্তি জড়িত রয়েছে।

নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানববিধ্বংসী কার্যক্রমের ব্যাপক প্রচার নিয়ে তিনি গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। রিজভী প্রশ্ন তোলেন, কীভাবে কিছু মিডিয়া এমন ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাওভাবে প্রচার করছে? তিনি মনে করেন, এ ধরনের প্রচারকারীদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ আগস্টের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, এখন তারা কারসাজি করেই যাচ্ছে। যা সমাজের জন্য নেতিবাচক পরিবেশ গড়ে তুলেছে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews