1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

ঋণ খেলাপি অভিযোগে স্থগিত বিএনপি প্রার্থী জসিমের মনোনয়ন

রিপোটারের নাম
  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঋণ খেলাপি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জসিমের ব্যাংক ঋণ সংক্রান্ত নথিপত্রে একাধিক অসঙ্গতি ও তথ্যগত জটিলতা ধরা পড়ে। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তার মনোনয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ঘোষিত আয় ও সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এসব সম্পদের একটি অংশ অবৈধ অর্থের মাধ্যমে অর্জিত কি না—তা পুনরায় যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় শুধু একজন প্রার্থী নয়, বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়াও সমালোচনার মুখে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দায় দল এড়াতে পারে কি না।
রিটার্নিং অফিস জানিয়েছে, আজ বিকেল চারটায় পুনঃযাচাই শেষে জসিম উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ থাকবে নাকি বাতিল হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3