1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের আলোচিত সাবেক ছাত্রদল নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ডিবির একটি বিশেষ দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ সূত্র জানায়, নগরীর বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে বার্মা সাইফুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৩৫টি মামলা রয়েছে।

এদিকে সাইফুলের ভাই ও ছাত্রদল নেতা মো. শাহীন দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় অবস্থানকালে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার ভাইকে তুলে নিয়ে যান। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন বায়েজিদ বোস্তামি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাইফুলের একটি পা কেটে ফেলতে হয়। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হলেও তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

জানা গেছে, নগরীর পাহাড়তলী, আকবর শাহ ও বায়েজিদ এলাকায় স্ক্র্যাপ ও টেক্সটাইল ব্যবসার নিয়ন্ত্রণ, সরকারি পাহাড় কেটে প্লট তৈরি ও বিক্রি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে বার্মা সাইফুলের বিরুদ্ধে।

সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর এক এস্কেভেটর ব্যবসায়ীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ীর কার্যালয়ে হামলার চেষ্টা চালানো হয়। ওই ঘটনায় বার্মা সাইফুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3