1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামের কদমতলীতে কম্বলের গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রিপোটারের নাম
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক:

আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর কদমতলীতে কম্বলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে।

আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর কদমতলীতে কম্বলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে। 

এর আগে দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3