1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে ডিসির মানবিক উদ্যোগ: ঘর পুনর্নির্মাণে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সহায়তা

রিপোটারের নাম
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
নাগরিক নিউজ ডেস্ক:

চট্টগ্রাম: নিজ ঘর আগুনে পুড়ে নিঃস্ব হওয়া বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সম্প্রতি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনুচ আহমেদের ঘর পুড়ে যায়। এ ঘটনার খবর পান চট্টগ্রাম জেলা প্রশাসক। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমকে ঘটনাস্থল পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন। এ ছাড়া তার ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫  হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোগীতা করার নির্দেশনা দেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3